নিজস্ব প্রতিবেদক:বরিশালে ‘ভারগো’র ফ্যাশন ‍হাউজের উদ্বোধন করেছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ‍ও জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।

গতকাল শনিবার ৭ নভেম্বর ‍উদ্বোধন করা হয় পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘ভারগো’ ‍এর শো-রুম। নগরীর সদর রােডে বিবির পুকুরের পশ্চিম পাড়ে অবস্থান শো-রুমটির।

শোরুমের ‍উদ্বোধন ‍উপলক্ষে শনিবার ব্যাপক আয়োজন করা হয়েছিল।

বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী ‍উপস্থিত থেকে শো-রুমটির আনুষ্ঠানিক  ‍উদ্বোধন করেন।