অনলাইন নিউজ: রাজধানীর আদাবর থানাধীন মাইন্ড এইড হাসপাতালে সম্প্রতি সোমবার (৯ নভেম্বর) চিকিৎসার্থে যান ৩১ তম বিসিএস পুলিশ কর্মকর্তা, বিএমপি‘র সহকারী পুলিশ কমিশনার মো: আনিসুল করিম। এর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের কর্মচারীদের হামলার শিকারে মৃত্যুবরণ করেন তিনি। মরহুমের বিদায়ী আত্নার শান্তি কামনায় বিএমপি’র আয়োজনে বুধবার (১১ নভেম্বর) বাদ আছর বরিশাল পুলিশ লাইন্স জামে মসজিদে এক দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন-বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, বিএমপি উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস জুলফিকার আলি হায়দার, বিএমপি উপ -পুলিশ কমিশনার সদরদপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন পিপিএম সেবা, বিএমপি উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদার পিপিএম, বিএমপি উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জাহাঙ্গীর হোসেন মল্লিক, বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।