নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু’র বড় ভাই মশিউর রহমান মিন্টুর জানাযা শেষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন-বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গীর, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বরিশাল জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু খাদ্য নালীতে ইনফেকশন জনীত কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ অইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজা নামাজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) আছরবাদ বরিশাল টাউন হলের সামনে অনুষ্ঠিত হয়।