মো: শহিদুল ইসলাম: বাবুগঞ্জ উপজেলা তথা বরিশালের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, এক্সেলসিয়র সুজ, ক্যামিকো ফার্মাসিটিক্যাল, বেঙ্গল বিস্কিটের লি: এর চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম (১৯ নভেম্বর) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাযেউন)
দেশ বরেণ্য এই দানবীর ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। আবুল কালাম েএর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় পার্টির যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস।
তিনি এক শোকবার্তায় বলেন, হাজার হাজার পরিবারের কর্মসংস্থান তৈরি করে মানুষের উপকার করে যাওয়া আবুল কালাম সাহেবের মৃত্যুতে আমরা এজন মহান শিল্পপতিকে হারালাম ।
আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। মরহুমের শোকাহত পরিবারের প্রতি রইলো সমবেদনা।