নিজস্ব প্রতিবেদক: বরিশালে প্রাথমিক শিক্ষকদের সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ ২রা ডিসেম্বর ২০২০খ্রিঃ তারিখ রোজ বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অডিটোরিয়ামে বরিশাল ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি এডুকেশন পেইজে পাঠদানকারী শিক্ষকদেরকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক বরিশাল, জনাব এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেনঃ জনাব মোঃ জালাল উদ্দিন, উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আব্দুল লতিফ মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরিশাল জেলা, মোঃ ফারুক হোসেন ম্যানেজার সেভ দ্য চিলড্রেন বরিশাল সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি বর্গ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বর্গ ও অনলাইনে পাঠদানকারী শিক্ষক বৃন্দ বক্তব্য উপস্থাপন করেন।
প্রাথমিক শিক্ষকগণ কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন বরিশাল অঞ্চলের পক্ষ থেকে বরিশাল ডিসটিক অনলাইন প্রাইমারি এডুকেশন পেইজে অনলাইনে পাঠদানকারী শিক্ষকদের সম্মাননা স্মারক সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ শাহ আলম, প্রধান শিক্ষক, টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগৈলঝাড়া, বরিশাল ও শাহানুর খানম, সহকারী শিক্ষক দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশাল সদর।