নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ইপিজেড থানাধীন নিউমুরিং বড়মাঝির বাড়ি সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লোটাস কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলে সহকারি শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানার জন্য লোটাস কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের অফিস কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি মো: আসরাফ আলী প্রতিবেদককে জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকার যখনই খুলে দেয়ার ঘোষণা দিবে তখন যেন আমাদের কোমলমতি শিশুদের পড়াশুনায় কোন বিরুপ প্রভাব না পরে সে জন্য আমাদের শিক্ষক প্যাণেল প্রস্তুত রাখা হচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিশুদের স্কুলমুখী করতে সরকারি যেসব নির্দেশনা রয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।