অনলাইন নিউজ: এবার নতুন পাঠ্যবই নেওয়ার সময় আগের বছরের বই স্কুলে জমা দিতে হবে। কারন আগের বছরের কিছু অংশ নতুন বছরের সিলেবাসে যুক্ত করা হবে ফলে আগের বই গুলোও শিক্ষার্থীদের প্রয়োজন হবে।

জানাগেছে প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে এবছরের সিলেবাস শেষ না হওয়ার আগামী বছরের সিলেবাসের সাথে কিছু অংশ রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়। তাই আগের বছরের শিখনফল অর্জনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে সেই অনুসারে সিলেবাস তৈরী করতে নির্দেশনা দেওয়া হয়েছে।নতুন বছরের প্রথম তিন চার মাস বা নতুন বইয়ের সাথে পুরাতন বইয়ের কিছু অংশ যুক্ত করা হবে।

এবিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক বলেন, আগের বছরের সিলেবাস শেষ না করেও শিক্ষার্থীদের পরের ক্লাসে উত্তীর্ণ করা হলেও তাদের আগের সিলেবাসের কিছু অংশ পড়ানো হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগির মোহাম্মদ মনসুর আলম বলেন, আগের বছরের শিখন ফল অর্জন করাতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সিলেবাসেও আগের বছরের কিছু অংশ যুক্ত করা হবে। এজন্য নতুন বছরের বই নেওয়ার আগে পুরাতন বছরের বই জমা রাখা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে এধরনের নির্দেশ দিলে শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।সূত্র:দৈনিক শিক্ষাবার্তা।