সোহেল আহমেদ, চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগে বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে সারা দেশের মত চট্টগ্রামের কোমলমতি শিক্ষার্থী উল্লাসিত। আদরের সন্তানদের হাতে বই দেখে সন্তষ্ট অভিভাবকরা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে নতুন বছরের নতুন বই পেয়ে খুশি আমেজ বিরাজ করে। এমন চিত্রই লক্ষ্য করা গেছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে।

প্রতি বছরের মতো এবারো করোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে সারাদেশের মতো চট্টগ্রামের ইপিজেড থানার নিউমুরিং এলাকায় বেশ কয়েকটি কিন্ডাগার্টেন স্কুলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  ১ জানুয়ারি ২০২১ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে নতুন বিতরণ শুরু করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে এক এক করে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেন লোটাস কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল-এর চেয়ারম্যান মো: সুলাইমান, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো: রাশেদ উদ্দিন, কার্যনির্বাহি সদস্য সমাজসেবক মো: মাসুদ, প্রধান শিক্ষক সাংবাদিক মো: মনিরুজ্জামান।

এর আগে লেখাপড়ার মানন্নোয়নে এগিয়ে থাকা ঐতিহ্যবাহী লোটাস কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল-এ বই বিতরণ পূর্বে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করেছে হালিশহর মডেল স্কুল কতৃপক্ষ। সকাল ১০টায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: আলতাফ হোসেন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সিনিয়র শিক্ষক মো: দেলোয়ার হোসেন, মো: মনোয়ার হোসেন।