নিজস্ব প্রতিবেদকঃ আধুনিক বিএম কলেজের রূপকার সর্বজনশ্রদ্ধেয় সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ১লা মার্চ সোমবার রাত ১০ টা ১৫ মিনিটের দিকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

বরেণ্য এ শিক্ষাবিদ এর মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বিবৃতি দিয়ে স্টাটাস দিচ্ছেন।

উল্লেখ্য প্রফেসর মোঃ হানিফ বার্ধক্যজনিত নানা সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন।