নিজস্ব প্রতিবেদকঃ আধুনিক বিএম কলেজের রূপকার সর্বজন শ্রদ্ধেয় সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ১লা মার্চ সোমবার রাত ১০ টা ১৫ মিনিটের দিকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
বরেণ্য এ শিক্ষাবিদ এর মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস। তিনি এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য প্রফেসর মোঃ হানিফ বার্ধক্যজনিত নানা সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন।