নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল গুরুতর অসুস্থ। রিপোর্ট লেখা কালে তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেয়ার প্রস্তুতি চলছে। বরিশাল জাপার আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস। তিনি, অধ্যাপক হাবুল এর দ্রত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।