নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জাতীয় পার্টির কর্ণধর অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল (হাবুল স্যার) এর সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস এর সার্বিক দিকনির্দেশনায় জেলা ও মহানগর জাপার উদ্যোগে আজ বুধবার বিকেলে পার্টির কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় দেশ বরেণ্য এই শিক্ষাবিদ ও রাজনীতিক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের আশু রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য অধ্যাপক হাবুল চলতি সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে বরিশাল সেবাচিম হাসপাতাল ভর্তি হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।