সোহেল আহমেদ::
রাজনৈতিক জীবনে মানবতার সেবায় যারা বরিশালে যারা আলো ছড়িয়ে জনসাধরনের কাছে ব্যপক জনপ্রিয়তা লাভ করেছেন তাঁর মধ্যে অন্যতম ছিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত প্রয়াত এ্যড. পারভেজ আকন বিপ্লব। বরিশাল জেলা যুবদলের সাবেক সভাপতি বিপ্লব গত বছরে শুরু হওয়া করোনা মহামারীতে নিজের জীবনের মৃত্যুঝঁকির কথা আমলে না নিয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছিলেন।
বরিশাল নগর সহ বিভিন্ন স্থানে অসহায় খেটে খাওয়া মানুষের পাশে খাদ্য সামগ্রী, শীতবস্র বিতরণ, বিপদগ্রস্থ রোগীর কাছে অক্সিজেন পৌছে দিয়ে চিকিতসা সেবা দেওয়া সহ নানা ধরনের মানবিক কাজ করে দলীয় গন্ডির বাইরে গিয়ে যুবদল নেতা বিপ্লব হয়ে ওঠেন সর্মহলের মানবিক নেতা।
আর এসব মানবিক কাজ বাস্তবায়ন করার জন্য সহযোদ্ধাদের নিয়ে গঠন করেছিলেন একটি সেচ্ছাসেবক দল। যারা দিন-রাত পারভেজ আকন বিপ্লবের সাথে থেকে সেচ্ছায় শ্রম দিয়েছেন। নেতার মানবিকতায় বরিশাল শহর যখন আলো ছড়াতে শুরু করলো, তখনই বরিশালের রাজনীতিতে আর এক কালো অধ্যায়! খবর এলো মানবতার ফেরিওয়ালা যুবদল নেতা পারভেজ আকন বিপ্লব আর নেই! হাজার হাজার মানুষকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন তিনি।
প্রয়াত পারভেজ আকন বিপ্লবের মৃত্যুর আগের দিনেও মানবতার সেবায় নিয়োজিত কাজগুলো কেবলই সহযোদ্ধাদের হ্রদয়ে নাড়া দেয়! নেতার আদর্শ লালন করে তাঁর স্বপ্ন বাস্তবায়নে অবিরাম ছুটে চলেছেন আলী হায়দার। পারভেজ আকন বিপ্লবের মৃত্যুর পর সহযোদ্ধাদের নিয়ে তাঁর (বিপ্লব) এর অসমাপ্ত কাজগুলো অব্যাহত রেখেছেন আলী হায়দার।
করোনা রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছে দিচ্ছেন তিনি। এতে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। মানুষের চরম বিপদ মুহুর্ত আলী হায়দারের অক্সিজেন সেবা প্রশংসিত হচ্ছে গোটা বরিশালের মানুষের কাছে।
রাত-দিন নেই, যখন যার কল পাচ্ছেন সহযোদ্ধাদের নিয়ে বিরামহীন ভাবে ছুটে যাচ্ছেন হায়দার। জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এই তরুণ ২০০২ সালে বরিশাল বিএম কলেজ‘র সাবেক ভিপি মহানগর ছাত্রদলের সভাপতি মশিউল আলম সেন্টুর হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন।
১/১১ এর ফখরুদ্দিন সরকারের সময় সেন্টু নিহত হলে আলী হায়দার বেশ কিছুদিন রাজনীতির বাহিরে অবস্থান করেন। নোংরা রাজনীতি প্রত্যক্ষ করে নিজের প্রতি প্রচন্ড ঘৃণা আর অসুস্থ পিতা`র সেবাযত্ন করতেই আলী হায়দারের দুরে থাকা।

২০১৬ সালে এ্যা. পারভেজ আকন বিপ্লবের সাথে জিয়া পরিষদ নামে একটি গবেষণা ধর্মী সংগঠন এর সাথে যুক্ত হয়ে পূণরায় রাজনীতির মাঠে সক্রিয় হন হায়দার।
ওই বছরই এ্যা. পারভেজ আকন বিপ্লব বরিশাল জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন। সেই কমিটিতে সহ সাধারণ সম্পাদকের পদ লাভ করেন আলী হায়দার। মানবতার ফেরিওয়ালা পারভেজ আকন বিপ্লবের মানবসেবা মুলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখে প্রয়াত বিপ্লবের পাশাপাশি নিজেও প্রশংসিত হন।
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া-কাশিপুর সংলগ্ন মুখন্দপট্টি এলাকার সন্তান আলী হায়দার ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। লাখুটিয়া পিআরসি মাধ্যুমিক বিদ্যালয়ে অধ্যয়ণকালে বিভিন্ন সামাজিক অংশ নিয়ে সকলের নিকট পরিচিতি লাভ করেন।

এ প্রসঙ্গে আলাপ করলে যুবদল নেতা আলী হায়দার দৈনিক বরিশাল ২৪.কম-কে বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও মানবতার ফেরিওয়ালা প্রয়াত যুবদল নেতা এড.পারভেজ আকন বিপ্লব ভাইয়ের প্রতিষ্ঠিত এর সহযোগিতায় বরিশাল নগরে শ্বাসকস্ট জনিত সমস্যায় আক্রান্ত রোগীকে অক্সিজেন সাপোর্ট প্রদান করে আসছি। কতজন রোগীকে এ সেবা দেয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে জনাব হায়দার জানান, আমরা এ পর্যন্ত চারশতাধিক রোগীকে সেবা দিতে সক্ষম হয়েছি।
প্রয়াত নেতা বিপ্লবকে স্মরণ করে তিনি বলেন, আমার নেতা বিপ্লব ভাই মৃত্যুর আগ মুহুর্ত পযর্ন্ত মানুষের উপকার করে গেছেন। করোনাকালীন সময়ে প্রিয় নেতা যে ইতিহাস সৃষ্টি করেছিলেন তা বরিশালবাসী কোনদিন ভুলতে পারবে না। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধারেখে অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন যুবদল নেতা আলী হায়দার।