শামীম আহমেদ :: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ এই ন্যক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তদন্ত পূর্বক তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বাস্থ্য মন্ত্রালয়ের সকল দূর্নীতি প্রকাশ করার দাবী জানিয়ে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি), শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব, বরিশাল ইলেক্টনিক্স মিডিয়া জার্নালিস্ট এশোসিয়েশন, বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক ফোরাম, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল কাউনিয়া থানা প্রেসক্লাব, বরিশাল এয়ারপোর্ট প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সোসাইটি, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ, বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদ, বরিশাল সাংবাদিক পরিষদ, বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদ, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব,বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশন ও বরিশাল বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা কমিটি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিবাদের ঝড় তুলে মানববন্ধন বিক্ষোভ ও রোজিনার উপর যে নির্যাতন করা হয়েছে তার বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ বুধবার (১৯ মে) সকাল সাড়ে ৯ টায় নগরীর সদর রোডে বরিশাল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।