অদেখা চোখের পানি ………………?
রাত দুইটা ত্রিশ মিনিট এক মানসিক ভারসাম্যহীন অসহায় মা ও তার ছেলের সাথে খোলা আকাশের নিছে রাস্তায় একসাথে তাদের রান্না করা খাবার খেলাম ৷ খাবার ছিলো সাদা ভাত ও বাজারের ফেলে দেওয়া পচাঁ বেগুন সিদ্ধ ৷
শুনলাম তাদের কথা —আফসোস দুইটা পুরোনো পাতিল ছাড়া আর কিছুই নেই ৷ ভাত খাওয়ার প্লেটটিও নেই ভাত খায় কাগজে কিংবা পলিথিনে ৷ থাকে খোলা আকাশের নিচে বৃষ্টি আসলে কোন দোকানের বারান্দায় দাড়িয়ে থাকে ৷
নিজেকে খুব অপরাধী মনে হলো — বাচ্ছা আলামিন ও তার মায়ের জন্মটাই যেন অপরাধ, এই সমাজ বা আমরা কি দিলাম তাদের , পাঠ্য পুস্তকে কি এই সব মানুষদের কথা লিখা থাকে, নাকি কিভাবে ডিগ্রি অর্জন করে দালান কোঠা ও গাড়ীর মালিক হবে সেটা লেখা থাকে ৷
আমার ব্যাক্তিগত জোর দাবি এই সমস্ত নিঃস্ব ও বেওয়ারিশ মানুষদের জন্য আলাদা মন্ত্রনালয় গঠন করা হোক ৷ { নাছ গান খেলাধূলার জন্য মন্ত্রনালয় থাকলে নিঃস্ব মানুষের জন্য কেনো থাকবে না }
সম্ভব হলে শেয়ার করে দায়িত্বপ্রাপ্তদের চোখ পর্যন্ত নিয়ে যাই ৷ ওনারা দেখুক কিভাবে মানুষ নিরবে কাঁদে
শওকত হোসেন—{ মানবিকতার সেবক } (লেখা ও ছবি ফেসবুক থেকে নেয়া)