ফারজানা ইয়াসমিন বৃষ্টিঃ এডুকেশন কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থী মোঃ রাকিব হোসেন এর পিতা বিশিষ্ট সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)
তিনি চট্টগ্রাম সিএসসিআর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোর সারে চারটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।
সদ্য প্রয়াত শহিদুল ইসলাম দীর্ঘ দিন কিডনি জনিত সমস্যা সহ নানা রোগে ভুগছিলেন।
মোঃ শহিদুল ইসলাম এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এডুকেশন কোচিং সেন্টারের শিক্ষক মোঃ মনিরুজ্জামান। তিনি এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সহপাঠী রাকিব ও তামান্না’র পিতার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এডুকেশন সেন্টারের সকল শিক্ষার্থীদের মধ্যে। মৃত্যু সংবাদ শুনেই সকাল থেকে নিউমুরিং বোবাকলোনী রোডস্থ ভাড়া বাসায় একনজর দেখতে শুভাকাঙ্ক্ষীরা ভির করেন।
এদিকে সকাল দশটায় শহিদুল ইসলাম এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে হাফেজ মুহাম্মদ জহির উদ্দিন ইমামতি করেন। জানাজার নামাজে অংশ গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মুহাম্মদ হোসেন জমিদার, আবদুর নুর সওদাগর, তরুণ সমাজসেবক ফোরকান আহমেদ, হালিশহর মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, লোটাস কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, ইপিজেড থানার পুলিশ কর্মকর্তা আবদুল আজিজ প্রমূখ।
এ রিপোর্ট লেখার সময় সদ্য প্রয়াত শহিদুল ইসলামকে তাঁর পৈত্রিক বাড়ি মাগুরায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিলো।
সম্পাদনাঃ মনিরুজ্জামান