সোহেল আহমেদ:: জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমাদের নেতাকর্মীরা সবসমই নির্বাচনী উতসবের অপেক্ষায় থাকে। সুষ্ঠ, সুন্দর নিরোপেক্ষ ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে একপ্রকার অনাস্থা-অবিশ্বাস তৈরি হয়েছে। জাপার নেতা-কর্মীরা সুষ্ঠ ভোট নিয়ে শংকা প্রকাশ করছেন। তাই জনগণের কল্যাণে, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠ নিরোপেক্ষ ভোটের আয়োজন করে নির্বাচন কমিশনের প্রতি জনসাধারণের আস্থা ফিরিয়েে আনার আহবান জানিয়েছেন জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন তাপস।
আসন্ন ইউপি নির্বাচনে বরিশাল সদর উপজেলা ও বাখেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় প্রার্ধীর পক্ষে নির্বাচনী জনসভায় ইকবাল হোসেন তাপস উপরোক্ত কথা বলেন। বরিশা্ল সদর উপজেলার জাগুয়ায় মো:মোসলেম ফরায়জীর নির্বাচনী পথসভা, গণসংযোগ ও ঘরোয়া বৈঠকে অংশ নেন। এরপর বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের লাঙ্গলের প্রার্থী মো: কাইউম খানের বিশাল এক জনসভায় বক্তব্য প্রদান করেন। এসময় তার সাথে জাপা চেয়ারম্যানের উপদেষ্ঠা ও বরিশাল জেলা আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল সহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
আগামীকাল ২১ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষ্যে বিদ্রহী ও স্বতন্ত্র প্রার্থীদের অফিস ভাংচুর, কর্মীদের মারধর এমনকি প্রার্থীদের হুমকী দেয়ার অভিযোগও পাওয়া গেছে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বাচন কর্মকর্তারাও সুষ্ঠু-সুন্দর ভোটের েআয়োজনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানাগেছে।
অপরদিকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর বলে জানিয়েছেন বরিশাল রেঞ্চের ডিআইজি। ২১ জুন বরিশালের ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে ১৪টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্ষমতসীন দলের প্রার্থীরা। অন্যান্য ইউনিয়নেও এক তরফা প্রচার-প্রচারনা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন কোনঠাসা অবস্থায়। নির্বাচনী প্রচারনার শেষ সময়ে এসে বরিশালের বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে পড়েছে সহিংসতা।
এদিকে ২১ জুন সুষ্ঠু-সুন্দর নির্বাচনের ব্যাপারে আশাবাদী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানিয়েছেন। অপরদিকে ভোটের প্রাক্কালে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান। শনিবার দুপুরে বরিশাল পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং করেন ডিআইজি।
এ সময় সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়। এর ব্যতয় হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন তিনি। বরিশাল জেলার ১০ উপজেলার ৫০টি ইউনিয়নে ৪শ’ ৭৪টি কেন্দ্রের ২ হাজার ৯শ’ ৬৮টি কক্ষে ভোট দেবেন ৯ লাখ ২০ হাজার ৪ শ’ ৬৩ জন ভোটার। আইন শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি।