নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ গরীব দুঃখী নিঃস্ব বেওয়ারিশ মানুষের একমাত্র দরদী পুলিশ অফিসার শওকত হোসেন( মানবিক পুলিশ)  এর মা রাজিয়া বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।)  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অবশেষে আজ ২০ জুন রোববার আনুমানিক তিনটার সময় তিনি মৃত্যু বরণ করেন।

মানবিক পুলিশ শওকত হোসেন এর মায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক বরিশাল ২৪.কম- নিউজ পোর্টাল এর নির্বাহী সম্পাদক মো মনিরুজ্জামান, মানবিক কাজে নিয়োজিত সেচ্ছাসেবী আবু তৈয়ব।