সোহেল আহমেদ, বিশেষ প্রতিনিধি:: জনগণের প্রতি ভিষণ খুশি আমি, আমি যা কল্পনা করি নি তা জনগণ এবার আমাকে দেখিয়ে দিয়েছে, জনগণের ভালোবাসার প্রতি হান্ডেট পারসেন্ট খুশি হওয়ার আশা-প্রত্যাশা ব্যক্ত করেছেন সদ্য অনুষ্ঠিত বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুনর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে ২য় বার নির্বাচিত চেয়ারম্যান মো: কামাল হোসেন লিটন মোল্লা।
দৈনিক বরিশাল২৪.ডটকম-এর প্রতিবেদকের সাথে মোবাইল ফোনে এক সাক্ষাতকারে জনাব লিটন বলেন, আমি যখন প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম তখন নতুন হিসেবে অনেক কিছুই বুঝিনি, আমার অনেক ভুল ছিলো।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের যে সরকারি অনুদানগুলো এসেছে, সেগুলো আমি মেম্বারদের সমানভাবে বন্টন করে দিয়েছি কিন্তু তারা তা সুষ্ঠভাবে মানুষের মাঝে বন্টণ করেনি। মেম্বাররা আমার উপর দোষ চাপিয়ে দিয়ে দূর্নীতিগ্রস্থ হয়েছে এখানে আমি মনিটরিং করিনি এ্টাই আমার বড় ধরনের ভুল ছিলো।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান লিটন মোল্লা বলেন, আমার আর কোন চাওয়া পাওয়া নেই, আমি গরীবের হক মেরে খাইনি এবং খাবও না। পেছনের সবধরনের ভুল গুলোকে শুদ্ধ করে আমি এবার সম্পূর্ণই জনকল্যাণে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করেন তরুণ এই চেয়ারম্যান।
চলবে………………