নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ইপিজেড এলাকার নিউমুরিং বড় মাঝির বাড়ি নিবাসী আমাদের তরুণ সমাজসেবক হালিশহর ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন নিশান এর পিতা মোহাম্মদ হোসেন ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)

বুধবার রাত আটটায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক বরিশাল২৪.কম – এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান। তিনি এক শোকবার্তায় বলেন, মরহুম মোহাম্মদ হোসেন ছিলেন অত্যন্ত হাস্যজ্জল, সদালাপী এবং ধার্মিক মানুষ। মহান আল্লাহ যেনো তাকে জান্নাতবাসী করেন। আমিন।
এছাড়াও শোক ও দুঃখ প্রকাশ করে ফেসবুকে স্টাটাস দিয়েছেন সমাজসেবক মোঃ মাসুদ সহ আরো অনেকে।