নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ৫০০ গ্রাম গাঁজা ও ০৪ পিস মরফিন ইনজেকশন সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার ২৩ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার একটি চৌকস টিম মানিক কাঠি বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনায় এয়ারপোর্ট থানাধীন দোয়ারিকা’র মৃত আঃ রব হাওলাদার এর ছেলে মেহেদী হাসান রাব্বী (২৫) কে ৫০০ গ্রাম গাঁজা ও ০৪ পিস মরফিন ইনজেকশন সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।