নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সেচ্ছাসেবী সংগঠন

হালিশহর ব্লাড ব্যাংক এর  এডমিন নিয়মিত রক্ত দাতা, তরুণ সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন নিশান এর মাতা ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)

তিনি দুই সপ্তাহ যাবত করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইপিজেড থানার নিউমুরিং এলাকায়। গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ফেসবুকে শোক বিবৃতি দিয়েছে। হালিশহর ব্লাড ব্যাংক।

এতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ মাকে জান্নাত নসিব করুন এবং পরিবারের সবাইকে ধর্য ধরার তৌফিক দান করার প্রার্থনা করা হয়েছে।

উল্লেখ্য গত ৩০শে জুন ২০২১ শাখাওয়াত হোসেন  নিশান এর পিতা ইন্তেকাল করেন। এর এক মাসের ব্যবধানে মায়ের মৃত্যু হলো।

আগামীকাল রোববার সকাল দশটায় বড়মাঝির বাড়ির মসজিদ সংলগ্ন জানাজা অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।