ইকবাল মাহমুদঃ বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল চাঁদপাশা হাইস্কুল ও কলেজ।

আজ রোববার ১৫ ই আগস্ট সকালে জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও স্বস্থ্যবিধি মেনে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।