নিজস্ব প্রতিনিধিঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সফল অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৬ সেপ্টেম্বর) ডিবি যশোরের এসআই শাহীনূর রহমান ও এএসআই এসএম ফুরকানদ্বয়ের সমন্বয়ে চৌকস টিম অভয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় অভয়নগর থানাধীন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সোহেল কাজী (৩২) কে ২৪ (চব্বিশ) পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।