সোহেল আহমেদঃরাষ্ট্রধর্ম ইসলাম ও পল্লীবন্ধু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ এ সংবিধান নিয়ে প্রতিমন্ত্রী মুরাদ যেভাবে কটাক্ষ করেছেন তাতে তাঁর (প্রতিমন্ত্রী) দ্বায়িত্বশীল পদে থাকার অধিকার হারিয়েছেন দাবি করে প্রতিমন্ত্রীকে পদত্যাগ করার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরে পার্টি অফিসে জেলা ও মহানগর জাপার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাপা চেয়ারম্যান এর উপদেষ্টা ও বরিশাল জেলা জাপার আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসময় বক্তারা বলেন, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা জেনে মেনেই সপথ নিয়ে মুরাদ সাহেব আজকের প্রতিমন্ত্রী পদে রয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বগুনে দেশে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রয়েছে। মুরাদ সাহেব’দর মতো কতিপয় ব্যক্তিরা দ্বায়িত্বশীল পদে থেকে অসত্য অশালীন বক্তব্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করছেন। দালালী করতে গিয়ে অতিমাত্রায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে, মোট কথা সরকারকে বেকায়দায় ফেলার পায়তারা করছে।

বরিশাল জেলা ও মহানগর জাপার পক্ষ থেকেও প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে জাপার কেন্দ্রীয় এই নেতা তাপস বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত হোসেন মুহাম্মদ এরশাদ এর শাসনামলে সারাদেশে একযোগে উন্নয়ন হয়েছে। আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা হোসেইন মুহাম্মদ এরশাদ, তাঁকে নিয়ে যেভাবে উনি ( প্রতিমন্ত্রী) কথা বলেছেন এটা রাজনৈতিক অপরিপক্কতা সিস্টাচার বহির্ভুত উল্লেখ করে পদত্যাগ করার আহবান জানান ইকবাল হোসেন তাপস।

প্রতিবাদ সমাবেশে এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম গফুর, নজরুল ইসলাম, মঞ্জুরুল আলম খোকন, ফোরকান তালুকদার, কামাল চৌধুরী, আবদুল হাসেম, বাবু ননী গোপাল, সুমন মিয়া, আলমগীর হোসেন, সোবহান মিয়া, মোশাররফ হোসেন, মাসুদ মিয়া, জাকির হোসেন, আবদুর রশিদ প্রমুখ।