সোহেল আহমেদঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা শাখার সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন তাপস বলেছেন, জাতীয় পার্টি এমন একটি রাজনৈতিক দল যেখানে হিংসা বিদ্বেষের স্থান নেই, দেশ ও দেশের মানুষের কল্যাণ স্বাদিত হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, মানুষ শান্তিতে বসবাস করতে পারে এমন প্রত্যয় নিয়ে সাবেক সফল রাষ্ট্র নায়ক প্রয়াত হোসেইন মুহাম্মদ এরশাদ প্রতিষ্ঠা করেছেন এই দল, পল্লীবন্ধু’র হাতে গড়া জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থকরা শান্তপ্রিয়, তারা বিশৃঙ্খলা হানাহানির রাজনীতিতে বিশ্বাস করেনা, তাই উস্কানিমূলক বক্তব্য দিয়ে এরশাদ প্রেমি সৈনিকদের কলিজায়  আঘাত না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইকবাল হোসেন তাপস। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর)  সন্ধ্যায় বরিশাল নগরের নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। এসময়, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে পার্টির মনোনীত পার্থীর কথা উল্লেখ করে ইকবাল হোসেন তাপস বলেন, আমাদের নেতা প্রয়াত হোসেইন মুহাম্মদ এরশাদ এর শাসনামলের উন্নয়নের কথাগুলো পাড়া-মহল্লার প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে, সাধারণ মানুষের কাছে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিতে হবে, সে জন্য কেন্দ্র থেকে শুরু করে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন জাপার কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন তাপস।

এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা রফিকুল ইসলাম গফুর, নজরুল ইসলাম, মঞ্জুরুল আলম খোকন, ফোরকান তালুকদার, কামাল চৌধুরী, আবদুল হাসেম, বাবু ননী গোপাল, সুমন মিয়া, আলমগীর হোসেন, সোবহান মিয়া, মোশাররফ হোসেন, মাসুদ মিয়া, জাকির হোসেন, আবদুর রশিদ, জাহাঙ্গীর আলম ফকির, হেলাল শরিফ সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।