নিজস্ব প্রতিবেদকঃ আজ পবিত্র ঈদ উল ফিতর। এ উপলক্ষে বরিশাল সহ দেশবাসীকে ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, অতীতের সকল ভেদাভেদ ভুলে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষমুক্ত সেতুবন্ধন তৈরি হোক, ঈদের আনন্দ বয়ে যাক প্রতিটি ঘরে ঘরে।
বরিশালের তরুণ উদীয়মান এই রাজনীতিবীদ দল মত নির্বিশেষে সব শ্রেনি পেশার অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।