এবাইদুর রহমান জাকিরঃ সিলেটে বন্যা দুর্গত নিরুপায় মানুষদের সহায়তায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌ পুলিশ সদস্যরা।

১৯ জুন রোববার সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গতদের সার্বিক সহায়তা প্রদানের জন্য  সিলেট অঞ্চলের সকল থানা/ ফাঁড়ির পুলিশ সদস্যরা পানিবন্দি জনগণকে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে।

নৌ পুলিশ প্রধানের নির্দেশ ক্রমে নৌ-পুলিশের উদ্ধার কার্যক্রমে ইতোমধ্যে সিলেট অঞ্চলে অতিরিক্ত নৌযান যুক্ত করা হয়েছে। অভুক্ত ও আশ্রয়হীন বন্যার্ত জনগণের মধ্যে সাধ্যমত ত্রাণ বিতরণ করছে নৌ পুলিশ।

বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতিতে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ রোধ ও বন্যার্তদের নিরাপত্তা প্রদানেও নৌ-পুলিশের পক্ষ হতে বিশেষ কার্যক্রম হাতে নেয়া হয়েছে ।