সোহেল আহমেদ, চট্টগ্রামঃ বন্যা কবলিত মানুষের জন্য খাবার, ওষুধ, সহ বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে সিলেট যাচ্ছে মানবিক পুলিশ শওকত হোসেন এর প্রতিষ্টিত সংগঠন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন।
আগামী ২৪ তারিখ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন চট্রগ্রাম থেকে তার পূর্ন শক্তি নিয়ে সিলেট সুনামগন্জের উদ্দেশ্যে দুই ট্রাক খাবার ঔষধ নিত্যপ্রয়োজনিয় দ্রব্যসহ ইর্মাজেন্সী এম্বুলেন্স ও মেডিকেল টিম সাথে প্রচুর সেচ্ছাসেবি নিয়ে রওয়ানা করবে ৷
সিলেটে অবস্থানরত বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিনিধিরা সার্বক্ষনিক সংযুক্ত থাকবে। অস্থায়ী খাবারালয় চালিত থাকবে।
২৪ তারিখ রাতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ক্যান্টিনের সামনে থেকে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের গাড়ি বহর রওয়ানা করবে।
অসহায় মানুষের জন্য কোন সংগঠন বা ব্যাক্তি যে কোন পন্য বা ঔষধ অথবা সহায়তা সিলেটের জন্য প্রেরন করতে চাইলে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দ্বায়িত্ব রত সেচ্ছাসেবী কর্মীদের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
মানবিক পুলিশ শওকত হোসেন জানান, আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের কর্মীরা চট্রগ্রাম মেডিকেল কলেজের নার্স কেন্টিনের সামনের বটতলায় অবস্থান করবে। তিনি সহায়তা সংক্রান্ত হট লাইন জরুরী প্রয়োজনে—01856-0940920, 1787-365253 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান।