অনলাইন নিউজঃ এবার নেত্রকোণা শহরের মুক্তারপাড়ায় একসঙ্গে ৩ সন্তান জন্ম দিয়েছেন এক প্রসূতি। তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।সূত্রঃআরটিভি।

শুক্রবার (২৪ জুন) বিকেলে শহরের একটি বেসরকারি হাসপাতালে তাদের জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক আফরিন সুলতানা জানান, ৩ নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন। তাদের কোনো সমস্যা নেই।