সোহেল আহমেদঃ বরিশালের জাতীয় পার্টির সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মুল্যায়ণ করে দলে ভিড়িয়ে জেলা উপজেলা সবশেষ মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে সম্মেলন করে গঠন করেছেন একাধিক ওয়ার্ড কমিটি। সরকারি দল সহ বরিশালের একসময়ে একছত্র অধিপত্য বিস্তার করা বিএনপির সাথে পাল্লা দিয়ে ইকবাল হোসেন তাপস তাঁর দল জাতীয় পার্টির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গতো চার বছর ধরে। সঠিক নেতৃত্বদান আর কর্মীবান্দব এই নেতা সাংগঠনিক দক্ষতার পুরস্কার পেলেন। দলে পদন্নোতি পেয়ে এবার হয়েছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এর উপদেষ্টা।

আজ বৃহস্প‌তিবার (৮ সেপ্টেম্বর) গোলাম মোহাম্মদ কা‌দের স্বাক্ষ‌রিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে বলা হয়, ৯ম জাতীয় স‌ম্মেল‌নের প্রদত্ত ক্ষমতা ও গঠনত‌ন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা ও ধারা ২০ উপধারা (১) ক এর বিধান অনুযায়ী ইকবাল হো‌সেন তাপস‌কে জাতীয় পা‌র্টির কেন্দ্রীয় যুগ্ম মহাস‌চিব পদ থে‌কে প‌দোন্ন‌তি ক‌রে চেয়ারম্যানের উপ‌দেষ্টা হি‌সে‌বে নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে।পা‌র্টির সাংগঠ‌নিক কার্যক্রম আরও গ‌তিশীল করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে ব‌লে চি‌ঠি‌তে উ‌ল্লেখ করা হয়।