সোহেল আহমেদঃ বরিশালে সারে তিন হাত মাটি ছাড়া আমার আর কোনো চাওয়া পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন জাপা মনোনীত বিসিসি মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপস।
আজন ৮ জুন বৃহস্পতিবার বরিশাল ফরএভার লিভিং সোসাইটির আয়োজনে বরিশালের ৩০ টি ওয়ার্ডের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।
ইকবাল হোসেন তাপস প্রতিনিধিদি ও কেন্দ্রে নিয়োজিত থাকা সম্ভাব্য এজেন্টদের উদ্দেশ্যে বলেন আপনারা সাধারণ মানুষের কাছে আমার কথা পৌঁছে দিন যে, আমি চুরি করবো না। এই শহরে বিগত দিনে অনেকে খালি হাত পা নিয়ে এসেছে। তারা এখন গাড়ি বাড়ির মালিক হয়েছে। সন্তানদের জন্য বাড়ি গাড়ি করে রেখেছে। আমার বাড়ি আছে, গাড়ি আছে আমার আর কোনো চাওয়া পাওয়ার নেই। শেষ চাওয়া শুধু সারে তিন হাত মাটি।
১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাহসী হয়ে দ্বায়িত্ব পালন করতে নেতাকর্মীদের আহবান জানান ইকবাল হোসেন তাপস।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসমত আরা ইকবাল, এস রহমান পারভেজ, ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইমামুল হাসান শামীম, গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খোরশেদ আলম।