নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাপা মনোনীত মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপস সাংবাদিকদের সাথে আলাপকালে অভিযোগ করে বলেছেন, আমার ১ নং ওয়ার্ড সেক্রেটারির বাসায় গতোকাল কে বা কাহারা গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলেছে, তুই যদি কেন্দ্রে যাও তাহলে তোকে মেরে ফেলবো।

তাপস বলেন আমি নির্বাচন কমিশনার মহোদয় কে বিনীতভাবে বলছি এগুলো দেখেন। সামনে জাতীয় নির্বাচন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম করে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেননা।

রিপোর্ট লেখা পর্যন্ত ইকবাল হোসেন তাপস নগরে প্রচারণা চালিয়ে যাচ্ছেিলেন।