নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা শাখার যুবদলের সিনিয়র নেতা ফোরকান আহমেদ এর মাতা বার্ধক্যজনিত কারণে গতোকাল সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের সময় নিউমুরিং বোবাকলোনী রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন )

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। গভীর শোক প্রকাশ ও  শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল কতৃপক্ষ।
মরহুমার জানাজা নামাজ আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। পরে তার দাফন সম্পন্ন হয়েছে।