মোঃ শহিদুল ইসলামঃ আজ মহান ২১ শে ফেব্রুয়ারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে বরিশাল জেলা পুলিশের পক্ষ হতে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা করা হয়। শুক্রবার প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। এই বাংলা ভাষার জন্য বুকের রক্ত উৎসর্গ করার ৭৩ বছর পূর্ণ হলো আজ।
এ সময় উপস্থিত ছিলেন রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও ডিএসবি), মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ।