সোহেল আহমেদঃ রক্তঝরা অমর একুশে আজ। আজ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করতে গিয়ে আত্মদানের গৌরবময় দিন। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম নগরের ৩৯ নং ওয়ার্ড যুবদলের অন্যতম সংগঠক বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফোরকান আহমেদ পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মোঃ হাসিব হোসেন, মোঃ জুবায়ের আহমেদ, মোঃ রিফাত হোসেন, মোঃ ইউনুচ হাওলাদার, মোঃ সোহাগ হোসেন, মোঃ সোয়েব হোসেন সহ যুবদলের প্রায় শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা ফোরকান আহমেদ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, শহিদ আদর্শ ধারন করে দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাবো। এখানে অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না। দলের প্রত্যেক নেতা কর্মীদের সততার সাথে কাজ করে সোধারণ মানুষের কাছে দলকে আরো জনপ্রিয় করার আহবান জানান তরুণ এই নেতা।