মোঃ শহিদুল ইসলামঃ আজ অমর একুশ। মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
প্রভাতের সাথে সাথে অত্র প্রতিষ্ঠানের শহিদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এরপরই প্রভাত ফেরীতে অংশগ্রহণ করে অত্র প্রতিষ্ঠান থেকে পুষ্প রানী চৌধুরী ইনস্টিটিউট, লাকুটিয়া-এর শহিদ মিনারে পুষ্প অর্পণ করা হয়।
প্রভাত ফেরী শেষে প্রতিষ্ঠানের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অদ্যকার কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।