মোঃ শহিদুল ইসলামঃ আজ জাতীয় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারাদেশের ন্যায় বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পিআরসি ইনস্টিটিউশনে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
প্রভাতের সাথে সাথে শহিদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
প্রভাত ফেরী শেষে প্রতিষ্ঠানের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সহকারী প্রধান শিক্ষক আবু আহমেদ আল মামুন, মোঃ বশির উদ্দিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
