নিজস্ব প্রতিবেদকঃ বন্ধুর জন্য দোয়া প্রার্থনা করে নিজের ফেসবুক পেইজে স্টাটাস দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিচে স্টাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ

আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।

তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।

তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!

উল্লেখ্য তামিম ইকবাল খান আজ ২৪ মার্চ সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি সাভারের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লেখাঃ ফেসবুক থেকে নেয়া।