এসএসসি এবং এসএসসি ভোকেশনাল-২০২৫ পরীক্ষার্থীদের চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ
অদ্য ০৭ এপ্রিল, ২০২৫ খ্রি. তারিখ চাঁদপাশা হাইস্কুল ও কলেজের এসএসসি এবং এসএসসি ভোকেশনাল-২০২৫ পরীক্ষার্থীদের চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করেন অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার। ফলাফলে প্রতিটি গ্রুপ/ট্রেড থেকে মেধাতালিকায় ১ম,২য় এবং ৩য় স্থান যারা অধিকার করেছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক মোঃ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক মাওঃ মোঃ ফারুক হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।প্রেসবিজ্ঞপ্তি