সোহেল আহমেদঃ বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লাখুটিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আহমেদ ইমরান চৌধুরী। ২৭ এপ্রিল রোববার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে জানা যায়, ইমতিয়াজ আহমেদ চৌধুরীকে সভাপতি করে চার সদস্যের একটি এ্যডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাহমুদুল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি), মোঃ শফিকুল ইসলাম (মনা) (অভিভাবক সদস্য)।
ইমতিয়াজ আহমেদ ইমরান চৌধুরীর মাদরাসার সভাপতি নির্বাচিত হওয়ার খবরে লাখুটিয়া এলাকার সাধারন মানুষের মধ্যে আনন্দ লক্ষ্ করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে স্টাটাস দিচ্ছেন।
ইমতিয়াজ আহমেদ ইমরান চৌধুরী লাখুটিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক শিক্ষক ও বিশিষ্ট রাজনীতিবীদ মরহুম আলমগীর হোসেন চৌধুরীর ছোট ছেলে। মরহুম আলমগীর হোসেন চৌধুরী রাজনীতির পাশাপাশি সামাজিক কাজে অংশ নিয়েও এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন।