সোহেল আহমেদঃ সব জল্পনার অবসান ঘটিয়ে ফের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এ্যা. মজিবুর রহমান সরোয়ার। বিএনপির কেন্দ্রীয় এই প্রভাবশালী নেতা স্থানীয় রাজনীতিতে গতো কয়েক বছর যাবত কিছুটা গতি হারালেও বিএনপির হাইকমান্ড কোনো ঝুকিতে না গিয়ে সরোয়ারের উপরই আস্থা রেখেছে। আজ ৩ নভেম্বর বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে বরিশাল-৫ সদর আসন থেকে বরাবরের মতো সাবেক বরিশাল সিটি মেয়র ও সাবেক িএকাধিকবার নির্বাচিত সাংসদ এ্যাড. মজিবুর রহমান সরোয়ার মনোনিত হয়েছেন। এ সংবাদ ছড়িয়ে পরতেই বরিশালের রাজনৈতিক মাঠে সরোয়ারের অনুসারীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

সদর উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন ২ নং কাশিপুর বিএনপির সভাপতি আলী আহমেদ মাঝির নেতৃত্বে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করতে দেখা গেছে। এসময় সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম, বিএনপি নেতা আবদুর রাজ্জাক, মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরোয়ারকে অভিনন্দন বার্তা দিয়ে ইতিমধ্যে ফেসবুকে স্টাটাস দিয়েছেন তুমুল আলোচনায় থাকা একই আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোঃ রহমতুল্লাহ। ধানের শীষকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান।

উল্লেখ্য, বরিশাল-৫ সদর আসন থেকে বিএনপি নেতােএ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল,িএ্যাড. আল িহায়দার বাবুল সহ একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন।