নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ৫ নভেম্বর বুধবার নগরীর নাজিরপোল, জেলখানার মোড়, অমৃত লাল দে কলেজ, গুপ্ত কর্নার এলাকায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়্।
এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী হায়দার, তালাশ মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।