নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে চট্টগ্রামে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর চট্টগ্রাম নগরীর নিউমুরিং ইউছুফ মালুম জামে মসজিদে বাদে আসর, ইপিজেড থানা‘র ৩৯নং ওয়ার্ড “এ” ইউনিট বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।