নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৪ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কম্পনের স্থায়িত্বসময় কয়েক সেকেন্ড থাকলেও এর মাত্রা কত ছিল, উৎপত্তিস্থল কোথায়- তা তাৎক্ষণিক জানা যায়নি।