নিজস্ব প্রতিবেদক: বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ( ১৮ মার্চ) রাতে হাসপাতালের মেডিসিন (Medicine) ইউনিটে হঠাৎ আগুন লাগে। এতে রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রে আসে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
এসময় কয়েকজন রোগী দগ্ধ হন। দ্রুত তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে