সকাল থেকেই বেতাগী শহরে ছিল উৎসবের আমেজ। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পান্তা ইলিশের আয়োজন, একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে বেতাগী শহরের বিভিন্ন স্থানে বসে বৈশাখী মেলা। মেলায় গ্রামীণ হস্তশিল্প, মাটির পণ্য, খেলনা, পিঠাপুলি ও দেশীয় খাবারের স্টল ছিল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ।
উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় দিনব্যাপী এই আয়োজন।
এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেন বলেন, ‘নববর্ষের এ আনন্দঘন আয়োজনে বেতাগীবাসী পুরোনো বছরের সব গ্লানি ভুলে নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি।
বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শাহজাহান কবির বলেন, ‘বাংলা নববর্ষে পুরোনো ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে বর্নাঢ্য আয়োজনে বৈশাখ উদযাপন করা হচ্ছে।’