সোহেল আহমেদঃ শিক্ষা সপ্তাহ-২০২৬ এ নাতে রাসূল ইভেন্টে বাবুগঞ্জ উপজেলায় ১ম হলেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের ছাত্র সাদমান ইসলাম সাদ। সে চাঁদপাশা হাইস্কুল ও কলেজ এর ৭ম শ্রেণিতে পড়ে।
তার সফলতার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জাুিনয়েছেন অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার।
উপজেলা থেকে প্রাপ্ত সম্মাননা পুরস্কার ও সনদ পেয়ে সাদমান ইসলাম সাদ অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার এর কার্যালয়ে উপস্থিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অর্জনে প্রতিষ্ঠানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার সহ উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ তাকে আগামীর পথ চলায় উজ্জ্বল সাফল্য কামনা করেন।