নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় স্কুলের হল রুমে আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালক ইকবাল বাহার।
এর আগে পবিত্র কুরআন থেকে তেলওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীদের মাঝে মানপত্র বিতরণ করা হয় এবং পাঠ করে শোনানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী সিনিয়র শিক্ষক অভিজিৎ বড়ুয়া, আবদুল করিম, সিনিয়র শিক্ষক জাহিদুল ইসলাম, মোঃ জাকির হেএসন, মোসাঃ তানজিলা আকতার, সাহিদা আকতার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এসএসসি মডেল টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাওলানা মোঃ হাসান এর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।