উপকরণ
- হাড়সহ গরুর মাংস দেড় কেজি
- টক দই আধা কাপ
- আদাবাটা ২ টেবিল চামচ
- রসুনবাটা ৩ টেবিল চামচ
- মরিচগুঁড়া ২ টেবিল চামচ
- জিরাগুঁড়া ১ টেবিল চামচ
- হলুদগুঁড়া ১ চা-চামচ
- ধনেগুঁড়া দেড় টেবিল চামচ
- রাঁধুনিগুঁড়া দেড় টেবিল চামচ
- লবণ স্বাদমতো
- শর্ষের তেল আড়াই কাপ
- পেঁয়াজ ৬০০ গ্রাম (পাতলা করে কাটা)
- তেজপাতা ২টি
- দারুচিনি ৩ টুকরা
- এলাচি ৬টি
- লবঙ্গ ৮টি
- ভাজা জিরাগুঁড়া ১ চা-চামচ
- গরমমসলার গুঁড়া ১ চা-চামচ
- কাঁচা মরিচ ৮টি
- সামান্য ঘি (ঐচ্ছিক)
প্রণালি
কালাভুনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্নাছবি: কবির হোসেন
- মাংসে দই, আদা ও রসুনবাটা, মরিচ, হলুদ, ধনে, জিরা, আধা টেবিল চামচ রাঁধুনিগুঁড়া ও লবণ মিশিয়ে ফ্রিজে ৪ থেকে ৫ ঘণ্টা রেখে দিন।
- হাঁড়িতে ২ কাপ তেল গরম করে অর্ধেকের বেশি পেঁয়াজ দিন।
- পেঁয়াজগুলো মাঝারি আঁচে ধীরে ধীরে গভীর বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন।
- বেরেস্তা হয়ে গেলে তুলে রাখুন। আস্ত গরমমসলা দিন।
- এবার মেখে রাখা মাংস ঢেলে দিন। উচ্চ আঁচে ১০ থেকে ১৫ মিনিট নেড়ে কষান।
- এখন কম মাঝারি আঁচে ঢেকে রান্না করুন।
- মাংস থেকে পানি বের হবে। সেই পানিতেই ধীরে ধীরে মাংস কষিয়ে নিন।
- প্রতি ১০ মিনিট পর নেড়ে দিন যেন নিচে না লাগে। দেড় থেকে দুই ঘণ্টা সময় নিয়ে কষাতে হবে।
- মসলা তেল ছেড়ে গাঢ় রং হলে তুলে রাখা বেরেস্তা ও বাকি রাঁধুনিগুঁড়া দিন।
- মাংস কালচে বাদামি রঙের হয়ে আসবে। একসঙ্গে বেশি না দিয়ে প্রয়োজনে অল্প অল্প গরম পানি দিন।
- শেষে ভাজা জিরাগুঁড়া, গরমমসলার গুঁড়া, কাঁচা মরিচ, সামান্য ঘি দিয়ে আরও ৮ থেকে ১০ মিনিট কষিয়ে নিন।
- অন্য এক কড়াইতে বাকি শর্ষের তেলে বাকি পেঁয়াজ দিয়ে দিন। বাদামি রং হয়ে এলে মাংসে ঢেলে দিন।
- এবার এক টুকরা কয়লা গরম করে নিন। ছোট একটি বাটিতে কয়লা দিয়ে দিন।
- তার ওপরে এক চা-চামচ ঘি দিন। এবার এই বাটি মাংসের হাঁড়িতে দিয়ে ঢাকনা দিন।
- স্মোকি ফ্লেভার এলে পোলাও বা নান পরোটা দিয়ে পরিবেশন করুন। তথ্যসূত্রঃপ্রথম আলো